
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
মাগুরায় গতকাল দুপুরে বজ্র বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও প্রচন্ড শীলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে করে কৃষকের যেন মরার উপর খাড়ার ঘা পড়েছে! একদিকে এই মৌসুমে কৃষকের ধান চাষ যেন বুকে খরচের চাপা কষ্ট রেখে মুখ ফোলানো হাসিতে শুধু চাষের চাষ করা হয়ে যায়। কেননা মাঠের অবারিত সোনালী ধানের হাঁসি দেখে লাভ নেই কেননা তারা জানে এই হাসিটা কিছুদিন পরই চড়া কৃষি জনে ও সার কিটনাশোকের দোকানীর দায় দেনার হালখাতার শোধ হয়ে যাবে।পড়ে থাকবে শুধু খড়খড়ে বিছালীর শুষ্ক সুখটুকু!আর অনেক সময় সেটাও বিক্রি করে দেনা শোধ করতে হয়। তবে গতকালের বজ্র বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও প্রচন্ড শীলা বৃষ্টি পড়েছে আর মাথার ধান মাটিতে মিশে যেন প্রকৃতির কোন অমোঘ হালখাতার প্রতিশোধ রুপে শোধ করে গেছে বলে অনেকেই মনে করছেন! তবে সেসব কৃষক এখন খড়খড়ে বিছালী বুকে জড়িয়েই চিরন্তন অভাবী মহেশ গল্পের গফুরের মত তাদের জীবন বাঁচাতে হবে বলে রাহাজানি করতে শোনা যাচ্ছে।

