বাড়িঅন্যান্যমসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বর্গা চাষী আহত ৷

মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বর্গা চাষী আহত ৷

হামিদুল হক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্গা চাষী আবুল হাশিম মিয়া আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার দুল্লু হাজীর জামে মসজিদটি ১৯০১ সালে এবং শেখ মোহাম্মদ মিয়ার জামে মসজিদটি ১৯৩৫ সালে (বাংলা ১৩৪২) প্রতিষ্ঠিত হয়। উক্ত দুই মসজিদের নামে রেকর্ডভুক্ত জমিতে প্রায় ৪০ বছর ধরে বর্গা চাষ করে আসছেন আবুল হাশিম মিয়া। তিনি নিয়মিতভাবে দুই মসজিদের জন্য মোট তিন হাজার টাকা প্রদান করে আসছিলেন।

সম্প্রতি মসজিদের জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় নিয়ে আবুল হাশিম মিয়ার সঙ্গে আবুল কালামের ভাইসহ কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, এতে আবুল হাশিম মিয়া আহত হন। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় সালিশের মাধ্যমে উভয় পরিবারকে সমাজবদ্ধ (সমাজবন) করা হয়, যা প্রায় দুই মাস আগে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় জামায়াত কিংবা ফয়সাল ও তার বাবা ভোলন মিয়ার সঙ্গে বর্গা চাষী আবুল হাশিম মিয়ার কোনো ধরনের বিরোধ নেই।

এদিকে স্থানীয় সূত্র জানায়, মৃত শেখ আহমেদ (লন্ডনী) দুইটি মসজিদের নামে মোট ২২ শতাংশ জমি দান করেন। উক্ত জমি বর্তমানে দুই মসজিদের নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র বিদ্যমান আছে।

ঘটনার পর কোম্পানীগঞ্জ থানায় উভয় পক্ষ পৃথকভাবে মামলা দায়ের করেছে। বর্গা চাষী আবুল হাশিম মিয়ার পক্ষ থেকে একটি মামলা এবং অপর পক্ষ জোসনা আক্তারের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

এ ঘটনায় স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments