বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর নজিপুরে  আড়ম্বরপূর্ন শিক্ষক সংবর্ধনা আয়োজন। 

নওগাঁর নজিপুরে  আড়ম্বরপূর্ন শিক্ষক সংবর্ধনা আয়োজন। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ জেলার  পত্নীতলায় ” নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “- অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের  সংবর্ধনা  প্রদান করা  হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই আড়ম্বরপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।  প্রাক্তন শিক্ষার্থী মো.মাসুদুর এই অনুষ্ঠানের সঞ্চয়লনা করেন। সভাপতিত্ব করেন  প্রধান শিক্ষক মো.ফারুক হোসেন।  এই অনুষ্ঠানে   ২১ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা  হয়।
এ সময়  উপস্থিত ছিলেন  প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড.রুবাইয়াত ইয়াসমিন সেবা রাজশাহী বিশ্ববিদ্যালয়,প্রফেসর মো.জহুরুল ইসলাম বুয়েট,উপজেলা নিবার্হী অফিসার পোরশা রাকিবুল ইসলাম, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মো. ইব্রাহিম খলিলুল্লাহ,ডা:আবু ওবায়দা,ডা:রাজীব,ডা: রাজিকুল ইসলাম,মুনতাহা মেটাল ইন্ডা:ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাসউদ,সাংবাদিক শাহরিয়ার হাসান পল্লব,প্রধান শিক্ষক শাকুরা জাহান প্রমুখ। 
অভাবনীয়  এই সংবর্ধনায় সাবেক ও বর্তমানদের উপস্থিতিতে এক অভূতপূর্ব  পরিবেশের সৃষ্টি  হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments