
মোঃ ওবায়দুল্লাহ মারুফ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামে কুজা পুকুরের পশ্চিম পাশের পানির ধারে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশ কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায়। উপস্থিত সাক্ষীদের সামনে সেটি উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি।
উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা পুলিশের হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

