বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ...

ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ

অপু হাসান , লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
এর আগে তিনি ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোলা–৩ আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমোহন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজের কার্যালয় থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এ সময় ভোলা–৩ আসনের লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। তিনি সাংবাদিকদের বলেন,
“ভোলা–৩ আসনের জনগণ আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা। অতীতে যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন এই এলাকার মানুষ মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পাশেই ছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ তাদের রায় ধানের শীষের পক্ষেই দেবে।”
দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কোনো ভয় বা শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন,
“আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ১৯৭১ সালে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সেই নেতা মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।”
মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজ, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আজীজ শাহিন,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি শহিদুল ইসলাম।
 ও বিএনপির  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments