বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাতারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

মুহাম্মদ আল-আমীন,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

আজ তারাকান্দার মধুপুর বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় একজন। নিহত মধুপুর গ্রামের মৃত আব্দুল মতিন (মতলি) মেম্বারের ছেলে মুস্তাফিজুর রহমান আকন্দ (৪০)। 
ঘটনাটি ঘটে আজ ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে। 
প্রত্যক্ষদর্শী একজন বলেন, 
“ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের একটি বাস, যাহার রেজিষ্ট্রেশন,  ঢাকা মেট্রো ব – ১৫২৫৪৩ গাড়িটি অতি দূত গতিতে ছেড়ে আসায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে সামনে থেকে স্ব জোরে আঘাত করে। মোটরসাইকেল আরোহী ও মোটরসাইকেল অনেক দূরে গিয়ে ছিটকে পরে। দূর্ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহীর প্রচুর রক্তক্ষরণ হয় এবং মৃত প্রায়। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।” 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই  মৃত্যু বরন করেন বলে তার নিকট আত্বীয় নিশ্চিত করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বিষয়টি আমি অবগত আছি, তবে মৃত্যুর খবরটি এখনো পাইনি। “
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments