
রিজওয়ান হোসেন ,পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ভূমি উন্নয়নের জন্য উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলাসহ ভূমি বিষয়ক বিভিন্ন জটিলতা দূরীকরণের লক্ষে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ সুনানী অনুষ্ঠিত হয়।
এই সুনানী সভায় সভাপতিত্ব করেন স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় (ইউএনও) মুর্শিদা খাতুন। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল মহোদয়।
এই সুনানী সভার উপস্থাপনায় ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক জনি আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমূখ।
শুনানির শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মহোদয় নিয়ামতপুর থানা পরিদর্শন করেন এবং কৃষকদের মধ্যে কৃষি উপকরণাদি বিতরণ করেন।

