বাড়িবাংলাদেশেসিলেট বিভাগ‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে "সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের" মানববন্ধন

‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে “সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের” মানববন্ধন

মোঃ সমুজ আলী রানা বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।। 
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রশিদপুর গ্যাসফিল্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের  ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র নেতা হাফিজুর রহমান শাওনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুফতি জয়নাল আবেদীন, শাব্বির আহমদ আবির, তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, মোহাম্মদ আলী দোলন, মুফতি সোহাইল আহমদ, ফয়সল আহমদ,লিটন মিয়া, খালিদ মোশাররফ প্রমুখ। 
উক্ত মানববন্ধনে  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ  অংশগ্রহন করেন। 
বক্তারা বলেন, রশিদপুরের গ্যাস দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছালে ও বাহুবল বাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি  বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে কঠোর কর্মসূচী  ঘোষনা করতে ও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা। 
‎ এর আগে ১ অক্টোবর সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবল গ্যাস সংযোগের দাবি জানিয়ে  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করে । ওইদিন দাবি আদায়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে বাহুবল ও মিরপুরে প্রচারপত্র বিতরন করা হয়।।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments