বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল-মাছ জব্দ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল-মাছ জব্দ

অপু হাসান,লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে জাল ও মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেলে পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশসহ অন্যান্য প্রজাতির ২০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments