বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া নিবাচনের প্রচরণা জুয়েলার সমিতি

বগুড়া নিবাচনের প্রচরণা জুয়েলার সমিতি

বগুড়া, বিশেষ প্রতিনিধি,

বগুড়ায় জুয়েলার্স মালিক সমিতি ও স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষের গণসংযোগ
মঙ্গলবার দুপুরে মোকারম হোসেন খান মার্কেটে বগুড়া জুয়েলার্স মালিক সমিতি ও স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বগুড়া সদর–৬ আসনে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক আসিফ, সহ-দপ্তর সম্পাদক চন্দন, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, কিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আউয়াল হোসেন, কবির হোসেন, স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম, সাবেক সভাপতি আবু জাকির মিটু, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবু শেখ, রাফিউলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments