
এ.এম.আইয়ুবঃবিশেষ প্রতিনিধি-
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৬ষ্ঠ দিনের মতো নির্বাচনী এলাকা চকরিয়ায় কৈয়ারবিল ইউনিয়নে গণসংযোগ করেছে।
এসময় ইউনিয়নের আবাল বৃদ্ধ-বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন৷ অনেকেই ফুলের মালা,ফুলের পাঁপড়ি, কেউ আবার দু’হাত নাড়িয়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান।
আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাইলেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল১১ টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল খিলছাদক ষ্ঠেশনে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায়,রাষ্ট্রপরিচালনা য় আনতে হবে তাহলে এদেশের মানুষ দেশের শক্তিকে পাবে।কেননা বিএনপি এদেশের গণমানুষের দল।
তিনি জনগণকে আশ্বস্ত করেন,বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, নিরাপত্তা ও রাষ্ট্রভাবনা সবকিছু এদেশকে কেন্দ্রকরে।সুতরাং আমরা যারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করছি,দেশবাসীকে অনুরোধ করব ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় কিংবা সারাদেশে আপনারা জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, ইনশা আল্লাহ বিএনপি সেইরকম গণতন্ত্র বিনির্মানে এদেশের গণমানুষের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন,ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড,কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে যা বিএনপির কর্মপরিকল্পনা অংশ।
এদিকে আজ গণসংযোগকালে তিনি চকরিয়া উপজেলার বিএনপির সাবেক আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন।
এছাড়া কৈয়ারবিল খিলছাদক এলাকায় ২ নং ও ৩ নং ওয়ার্ডের মধ্যাকার সম্প্রতি নির্মিত কাঠের তৈরি সেতুটি পরিদর্শন করেন এবং বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসলে ব্রিজটিকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে বলে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য স্থানীয় জনগণ।

