
এস,ইউ, এম,ইলিয়াস সিকদার, নিজস্ব প্রতিনিধি সাতকানিয়া চট্টগ্রাম।
২৭ জানুয়ারি রোববার চট্টগ্রামের বায়জিত বোস্তামী সড়কের মাজার গেটের পাশে উদ্ভোধন করা হয় একটি অভিজাত মানের হোটেল “বাংলা ডাইন”।উল্লেখ্য যে এই হোটেল সর্বজনবিদিত কাচ্চি ডাইনের মালিকানাধীন অপর একটি মানবিক্ ও রুচি সন্মত হোটেল।
এই হোটেল উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই। তাছাড়া এই অনুষ্ঠানকে আনন্দ মুখরিত ও প্রচার প্রকাশে আসাম্বিত করার অগ্রণী সহযোগিতায় ছিলেন চট্টগ্রামের ” দৈনিক”,” মাল্টিমিডিয়া ও “টিভি চ্যানেলের ৬০ উধে’ সাংবাদিক এর উপস্থিতি।
কেক কাটার মাধ্যমে শুভ সূচনা করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন – হোটেল উদ্বোধন বড় নয়, চাই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন। তিনি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ খাবারের উপকরণ ব্যবহার থেকে বিগত থাকার আহ্বান জানিয়ে বলেন, – তেল ব্যবহারে উচ্ছিষ্ট তেল যেনন দ্বিতীয়বার ব্যবহার না করা হয়। অনুরুপ প্রতিটি অনিয়মের জন্য সতর্কতা অবলম্বন করতে হইবে।
মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাইকে আলোচিত প্রতিদিনের বার্তা সম্পাদিকা রেবেকা চৌধুরী রেখা খাবার মান ও ভবিষ্যৎ সম্পর্কে উনার ধারনা জানতে চাইলে তিনি খাবারের প্রশংসা করেন এবং পরিচ্ছন্নতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে অটুট থাকার আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম সংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি জনাব এসএম মিজানুল্লাহ সমরকন্দী, দৈনিক আজাদী ও বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উক্ত হোটেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, – ব্যবসাকে তিনি মুখ্য হিসেবে নয় বরং সেবা এবং ক্রেতাদের পছন্দকেই প্রাধান্য দিবার কথা বলেন। পরিচ্ছন্নতা এবং অধিবেশনে প্রসঙ্গে তিনি বলেন আমি নয় -আপনারাই দেখুন, সকলের ক্ষেত্রে যাচাই করার জন্য উন্মুক্ত থাকবে। তিনি আরো বলেন এখানে বাঙালির পছন্দের ঐতিহ্যবাহী সকল খাবার থাকবে এবং আগামীতে ৩৬৪ টি জেলায় অন্তত একটি করে বাংলা ডাইনের শাখা খোলার প্রত্যাশী। সাংবাদিকদের জন্য বিশেষ কোনো ছাড় থাকবে কিনা প্রসঙ্গে তিনি বলেন – আজকে ৩৬০ টাকা মনের খাবার ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে এবং আগামী ৬,৭,৮ তারিখ তিনদিন 15% হলে কমিশন দেবে তা সিদ্ধান্ত সাংবাদিকদের সম্মানে।

