বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগফেনী জেলা সোনাগাজী থানা গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে...

ফেনী জেলা সোনাগাজী থানা গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র উদ্ধার।

ভ্রাম্যমাণ প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার ৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাইকপাড়া মজু মিয়ার মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোনলা বন্দুক, দুইটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি (কার্তুজ), দুইটি কিরিচ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments