বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশালে চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

বরিশালে চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী এসব আয়োজন শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সকালে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে এক সমাবেশের মাধ্যমে দিনটির সূচনা হয়। এসময় বক্তারা নতুল্লাবাদ চত্বরকে “জুলাই চত্বর” হিসেবে ঘোষণা দেন এবং পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
অপরদিকে, শহরের আমতলা মোড়ে “রক্তঝরা জুলাই” গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে দেয়ালচিত্র (গ্রাফিতি) আঁকা হয়। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। এসময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে গণঅভ্যুত্থানের ইতিহাস ও বীরত্বগাঁথা।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”। এতে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ একাধিক আয়োজন ছিল। জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী ৩০ জন শহীদের পরিবার ও অংশগ্রহণকারী ৩৮৯ জন যোদ্ধাসহ মোট ৪১৯ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
একই সময়ে ব্রজমোহন (বিএম) কলেজে “জুলাই স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর” এর উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, “নতুন বাংলাদেশ হবে বৈষম্য ও দুর্নীতিমুক্ত। তরুণ প্রজন্ম সেই বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”
জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, “আজ দেশজুড়ে মুক্তির আনন্দ বইছে, সবাই বলছে বিজয়ের স্লোগান। শোষণমুক্ত গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আর কখনও যেন এই দেশে স্বৈরাচার ফিরে না আসে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব।”
বক্তারা আরও জানান, জুলাই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আগামী প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রস্তুত হতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments