বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাফুলপুরে হরিনাদী মাদরাসার অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

ফুলপুরে হরিনাদী মাদরাসার অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

ফুলপুর (ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে হরিণাদী এমদাদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মধ্য গোদারিয়া রমিজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী অভিভাবক মাওলানা আতাউল্লাহ ফকির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে ফুলপুর পৌরসভার বাসা থেকে মোটরসাইকেলে মাদরাসায় যাওয়ার পথে তালতলা নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে পথচারীরা উনাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উনার বাম পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে বলে জানা গেছে।

হুজুরের সাথে মোবাইলে কথা হলে তিনি সকলের দোয়া চেয়েছেন।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments