
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
৫ই আগস্টের পর যারা আওয়ামীলীগকে ক্ষমা করে দিয়েছে বলে ঘোষণা দিয়েছিল তারা মুনাফেক। ক্ষমা করতে পারে শুধুমাত্র দেশের জনগণ। তাদের কোন অধিকার নেই ক্ষমা করার। বললেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ফয়সল আলীম।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩১শে জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন ।
তিনি আরো বলেন, তাদের দলকে নাকি ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে। ধর্ম নিয়ে ব্যবসা বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের মানুষ এখন ফেসবুক চালাতে পারে। সব বুঝে গেছে। তাই এসব কথায় আর কাজ হবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র জয়পুরহাট-১ আসনের এম পি পদপ্রার্থী ধানের শীষের কান্ডারী ফয়সল আলীমের নেতৃত্বে ৩১শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় বের হন এবং সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেই নির্বাচনী গণসংযোগে করেন।
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে তিনি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের জামালপুর চৌরাস্তা মোড়, শালপাড়া বাজার,কড়িয়া বাজারসহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চান। সেই সাথে জয়পুরহাট ও পাঁচবিবির উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

