বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের খোলামেলা দরকষাকষি: সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমানসহ...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের খোলামেলা দরকষাকষি: সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমানসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি :

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের মতো ভয়ংকর ষড়যন্ত্রের নগ্ন আলাপচারিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে গত ২১ জানুয়ারি রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবারের টেবিলেই নির্বাচনের আগে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদের কথা নির্লজ্জভাবে আলোচনা করছেন তারা। এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র দরকার যা অবৈধ অস্ত্র সংগ্রহের পরিকল্পনাকে একেবারে প্রকাশ্যে এনে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এই ভিডিও শুধু কথাবার্তা নয় নির্বাচনী সহিংসতা উসকে দেওয়ার স্পষ্ট আলামত। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্টের এমন দুঃসাহসিক চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments