
জেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃআসাদ খান এর সভাপতিত্বে লিফলেট বিতরণ করেন জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম তাজ।
নকলা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সায়েদুল ইসলাম,সহ-সভাপতি কাজী মাও: বেলায়েত হোসেন,সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম(অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা) সাংগঠনিক-সম্পাদক মো:সোহেল রানা, সহ- সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া, প্রমুখ।
বক্তারা বলেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করছি। তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আশা-আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে।

