
মো. হুমায়ুন কবির, গলাচিপা(পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের প্রভাষক মু. জাহিদুল ইসলাম মিন্টু।
শিক্ষক সমিতির এই নবগঠিত কমিটি শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষকসমাজ আরও ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার অগ্রগতিতে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

