বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনকলায় ইসরাইলি হামলার প্রতিবাদে জমঈয়তের মানববন্ধন ও বিক্ষোভ

নকলায় ইসরাইলি হামলার প্রতিবাদে জমঈয়তের মানববন্ধন ও বিক্ষোভ

হেলাল উদ্দিন বাবু, নকলা(শেরপুর)নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ-এর শেরপুর জেলা শাখার উদ্যোগে নকলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
এতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাজহারুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি খাদিমুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ ও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments