বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শেরপুরে মানববন্ধন

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শেরপুরে মানববন্ধন

মোঃ সৌরভ হাসান,শেরপুর সদর (শেরপুর) শিক্ষানবিশ প্রতিনিধিঃ
অবরুদ্ধ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের নারকীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করে শেরপুর এর স্থানীয় জনগণ।
শুক্রবার (১১ এপ্রিল) শেরপুর জেলা সদরের খোয়ারপাড় মোড়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্বে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশাল মানববন্ধন পালিত হয়।
খোয়ারপাড় ও নৌহাটা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, ‘আজকের এই মানববন্ধন শুধু আমাদের জনগণের পক্ষ থেকে নয়, বরং সারা পৃথিবীজুড়ে শান্তির ও মানবাধিকারের পক্ষে একটি শক্তিশালী বার্তা। আমরা বিশ্বাস করি, বিশ্বব্যাপী ঐক্য ও আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের মুক্তি সম্ভব।’
এ সময় উপস্থিত মান্যবর ব্যক্তিরা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেন।
তারা বলেন, ‘আমরা মানবাধিকারের পক্ষে একাত্মতা প্রকাশ করছি। ফিলিস্তিনের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
মানববন্ধন শেষে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের সচেতনতা সৃষ্টি কর্মকাণ্ডের আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ হবে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি অন্যায় আচরণ বন্ধ হবে। তারা বলেন, এই শান্তিপূর্ণ এবং সৃজনশীল প্রতিবাদের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও তরুণ প্রজন্মকে আরও শক্তিশালী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জনতারা শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ করো’, ‘মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক’।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments