বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন...

নওগাঁয় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সদর আসনের এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু

” কাজী স্বাধীন “নিজস্ব প্রতিনিধি নওগাঁ:-
  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এ সময় জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড থেকে নওগাঁ আর পিছিয়ে থাকবে না। আমার বিশ্বাস, শহরের ফোরলেন সড়কের জন্য  একনেকে শিগগিরই পাশ হবে এবং ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে। শিল্প কলকারখানা গড়তে জোর দেওয়া হবে। পাশাপাশি জেলায় গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষকদের আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। কৃষি প্রধান জেলা হিসেবে নওগাঁয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যও জোর দেওয়া হবে।’
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসাস-এর সভাপতি বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শহর ও জেলার প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments