বাড়িঅন্যান্যনওগাঁয় ধানের  শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। 

নওগাঁয় ধানের  শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
গত ১২ তারিখে নির্বাচনে  নওগাঁ  জেলার  ৬ আসনের ৫ টিতেই ধানের শীষের প্রার্থী  জয়ী হলেও বিষাদের কালোছায়া নেমে আসে ধামুইরহাট– পত্নী তলা  আসনে।  প্রবীন রাজনীতিবীদ তিন তিনবারের সাবেক সফল এম পি  জ্বনাব মোঃ  সামসুজ্জোহা খান  মাত্র ৬৬৮১ ভোটের  ব্যবধানে জামায়াতের প্রার্থী ইন্জিনিয়ার মোঃ এনামুল হকের নিকট হেরে যান। 
তাঁর  পরাজয়ের খবর শুনে একনিষ্ঠ বিএনপিভক্ত এক কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।
বিএনপি কে বিজয়ী করতে দিন রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, গতকাল নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয় এবং তার নেতা সামসুজ্জোহার  হেরে যাওয়ার খবরটি মেনে নিতে পারে নি দলভক্ত  সেবক রিয়াজ উদ্দিন। তিনি পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩নং বাদলপুর গ্রামের বাসিন্দা।
সকালে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মহান আল্লাহ্  তাঁকে আর ফিরিয়ে  দিলেন  না । গত সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায়  তাঁর মৃত্যু হয়।
তাঁর  এই আকষ্মিক  মৃত্যুতে দলের নেতা কর্মীর মাঝে  বিষাদের কালো  ছায়া নেমে আসে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments