
রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
গত রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক আব্দুল আউয়াল মহোদয়ের নিকট একট একটি স্মারকলিপি হস্তান্তর করা হয় ” নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটে “– র পক্ষ থেকে
এই স্মারকলিপিতে বলা হয়, ইদানীং জেলা প্রশাসন কর্তৃপক্ষ দুর্গােৎসব উপলক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্যমূলক সমাবেশে উপস্থিত প্রায় আটটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি সংগঠনকে উল্লেখ করে বিশেষভাবে সম্মান জনক আচরণ প্রদর্শন করা হয়। স্মারকলিপিতে আরো বলা হয় প্রায়শঃই প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে একটি সংগঠনকে জেলা প্রশাসক মহোদয় প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন।
সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও একটি সংগঠনকেই প্রাধান্য দেয়া হয়। এতেই প্রমাণিত হয় যে,জেলার বৃহত্তর সাংবাদিক সমাজের সাথে দ্বিমাতা সুলভ আচরণ করেছেন জেলা প্রশাসক মহোদয়, এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিভেদের সৃষ্টি হয়েছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবাদিকদের প্রতি পক্ষপাতমূলক আচরন বলে প্রতীয়মান হয়। এহেন আচরণ সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতার পরিপন্থীমূলক।
স্মারকলিপিতে আরও জোর দাবি পেশ করা হয়—
১. সাংবাদিকদের বাদ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান বা সভা আয়োজন করা যাবে না।
২. সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।
৩. জেলা প্রশাসকের অধীনে পরিচালিত প্রেসক্লাব ভবন সহ সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটকে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. সরকারি সকল সভা-সমাবেশ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের পাঁচটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মাহমুদুন নবী বেলাল, এম আর রকি, ছাব্বির আহমেদ, রুহুল আমিন, রাশেদুজ্জামান রাশেদ সহ প্রায় অর্ধশত সাংবাদিক।
বর্তমানে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও স্বাধীনতার কথা বলা হলে ও সমাজের দর্পন বলে অভিহিত সাংবাদিক ভাই গন সন্তোষজনক আচরন ও প্রাপ্ত হন না অনেকাংশেই।

