বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় চালের বাজার কমতে শুরু করাই জনমনে একটু স্বস্তির হাওয়া বইছে

নওগাঁয় চালের বাজার কমতে শুরু করাই জনমনে একটু স্বস্তির হাওয়া বইছে

 “কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ :- 
নওগাঁয় ধান-চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম কমেছে ১-২ টাকা। পাইকারি বাজারে চালের দাম কমায় খুচরা বাজারেও কমতে শুরু করেছে চালের দাম। খুচরা বাজারে প্রতি কেজি চালে প্রকারভেদে কমেছে ২-৩ টাকা।
বিদেশ থেকে সরকারের চাল আমদানি এবং স্থানীয় পারিজা জাতের চাল বাজারে আসায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ধানের দাম ঊর্ধ্বমুখী থাকলেও চালের দাম হঠাৎ করেই কমতে শুরু করায় লোকসানে পড়তে হচ্ছে বলে দাবি পাইকারি চাল ব্যবসায়ীদের। 
সোমবার(২২ সে সেপ্টেম্বর ২০২৫) সকালে সরেজমিনে গিয়ে নওগাঁ শহরের আড়তদারপট্টির পাইকারি চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি চালের দাম ১-২ টাকা কমে জিরাশাইল ৬৮-৭০টাকা, কাটারিভোগ ৭৫-৭৬, শুভলতা ৬৩-৬৪ টাকা, ব্রি আর-২৮ চাল ৫৫-৫৬ টাকা, স্বর্ণা-৫ জাতের চাল ৫১-৫২ টাকা, মোয়াজ্জেম ও পারিজা জাতের চাল ৫০-৫১ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা।
এক সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি জিরাশাইল ৭০-৭২ টাকা, কাটারিভোগ ৭৭-৭৮ টাকা, শুভলতা ৬৫-৬৬ টাকা, ব্রি আর-২৮ জাতের চাল ৫৭-৫৮ টাকা, স্বর্ণা-৫ চাল ৫৩-৫৪ টাকা, মোয়াজ্জেম এবং পারিজা জাতের চাল ৫২-৫৩ টাকা করে বিক্রি হয়েছিল।
অপরদিকে নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজিতে ২-৩ টাকা কমে জিরাশাইল ৭০-৭২ টাকা, কাটারিভোগ ৭৫-৭৭ টাকা, শুভলতা ৬৪-৬৫ টাকা, ব্রি আর-২৮ চাল ৬২-৬৪ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৬-৫৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহে আগে এই বাজারে প্রতি কেজি জিরাশাইল ৭৯-৮০ টাকা, কাটারিভোগ ৭৮-৭৯ টাকা, শুভলতা ৬৬-৬৮ টাকা, ব্রি আর-২৮ চাল ৬৩-৬৫ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৬-৫৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সাধারন মানুষ খুব একটা বেশী খুশি না তবে তারা বলছে দাম কমাতে আমরা কিছুটা স্বস্তি বোধ করছি তবে তারা আরো বলেন দাম না কমলে আমরা দিন মজুরী মানুষ দিন এনে দিন খাই। দাম আরো কমলে আমরা দুবেলা দুমুঠো খাত খেয়ে বাঁচতে পারবো। আমরা বাঙালি আমাদের প্রধান খাদ্য ভাত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments