
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা
মাগুরা সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রাক্তন মেডিকেল অফিসার, রংপুর মেডিকেল কলেজের ৪৪ তম ব্যাচের মেধাবী চিকিৎসক ডা. সৌরভ সাহা ডেংগু হেমোরেজিক ফিভার -হেমোরেজিক স্ট্রোক ও সর্বশেষ মাল্টি অর্গান ফেইলিউরে আজ আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তে’কাল করেছেন।সে মাগুরার জাগলা গ্রামের সন্তান ।এতো অল্প বয়সে একজন চিকিৎসক এর সম্ভাব্য যা যা ডিগ্রী অর্জন করা সম্ভব সবই ছিল তাঁর ঝুলিতে [ ৪২ তম বিসিএস, FCPS Part 1 (হেপাটোবিলিয়ারি সার্জারী) MS PHASE -A]।
তাঁর এই অকাল প্রয়াণে এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন গভীর সমবেদনা জানিয়েছেন। তাছাড়া মাগুরা সিভিল সার্জনের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে গভীরভাবে শোকাবার্তা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

