বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার, তৎসঙ্গে যুবক গ্রেফতার।

নওগাঁয় চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার, তৎসঙ্গে যুবক গ্রেফতার।

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের তাৎক্ষণিক ঝটিকা  অভিযানে একটি চুরি হওয়া  মোটরসাইকেল সহ এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন কর্তৃপক্ষ।
আজ আনুমানিক দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, থানাধীন চকনিরখিন ( ঠুকুনি পাড়া )  গ্রামের KHB নামক একটি  ইটভাটায় এক চোর প্রবেশ করেছে। খবর পাওয়া মাত্র  তৎক্ষনাৎ  জরুরি ডিউটি অফিসার এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন মোঃ আজিজুল হক (৩২), পিতা-মোঃ আয়নুল ইসলাম, সাং- তালবোনা সেলিমপুর, থানা- ধামইরহাট থানা-কে হেফাজতে নেয়া হয়।
জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা মোটরসাইকেলটি বাবার বলে দাবি করলেও মালিকানা নিয়ে সন্দেহ হলে নম্বরপ্লেটে উল্লেখিত নজিপুর বাজারের শোরুম প্রতিনিধিকে ডেকে এনে যাচাই করা হয়। পরবর্তীতে প্রকৃত মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায়, মোটরসাইকেলটি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধামইরহাট থানা এলাকায় অবস্থিত তার ইটভাটা থেকে চুরি হয়েছিল।
এ ঘটনায় মোঃ আজিজুল হককে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অবহিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments