
মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
আল্লাহ-কে নিয়ে কটূক্তি, ধর্ম অবমাননা-র অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায়, রাজ হোটেলের সামনে সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বাউলদের সকল ইসলামবিরোধী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য- আল্লাহ-কে নিয়ে কটূক্তি, ধর্ম অবমাননা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।

