বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে সোলার প্যানেল বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের উদ্বোধন

পাঁচবিবিতে সোলার প্যানেল বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের উদ্বোধন

‎দবিরুল ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ সিস্টেম চালুর লক্ষ্যে নেট মিটারিং (এন ই এম) এপ্লিকেশন সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎আজ ২৩ শে নভেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলা সম্প্রসারণ পরিষদ ভবন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির সহযোগিতায়

‎উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ সিস্টেম চালুর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন,জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

‎এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সোলার প্যানেল সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) মোঃ তোফাজ্জল হোসেন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার মোঃ জামাত আলী।

‎অনুষ্ঠানে উপজেলার ৮৬ টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments