বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাতেজগাঁও কার্যালয়ে তারেক রহমানকে বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিলের দাওয়াত কার্ড হস্তান্তর

তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানকে বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিলের দাওয়াত কার্ড হস্তান্তর

মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া 
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে  প্রধানমন্ত্রী জনাব  তারেক রহমান -কে দাওয়াত কার্ড হস্তান্তর করা হয়েছে।
শনিবার ঢাকার তেজগাঁও কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশাররফ হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এই দাওয়াত কার্ড তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম মেহেদী, অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজ জ্যাক এবং এপিএস-২ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
দাওয়াত কার্ড হস্তান্তরের সময় বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments