বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাঢাকা—খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী অংশে পৃথক তিনটি সড়ক—দুর্ঘটনায় ৩জন নিহত 

ঢাকা—খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী অংশে পৃথক তিনটি সড়ক—দুর্ঘটনায় ৩জন নিহত 

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জ, ২২ জুন \  ঢাকা—খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী অংশে পৃথক তিনটি সড়ক—দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রবিবার বেলা ১১টার মধ্যে এ দুর্ঘটনাগুলি ঘটে। 
নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের সরোয়ার খাঁ (৭০), একই উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের চালকের সহকারী খুলনা দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে শাওন শেখ (৩০)।
রবিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার টুকুবাজার এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে হাসান ট্রাভেলস্ একটি যাত্রীবাহী বাসের নীচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন ওড়াকান্দি গ্রামের সরোয়ার খাঁ (৭০)। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সাব—ইন্সপেক্টর রোমান মোল্যা জানিয়েছেন, তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য—কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকার উত্তেজিত লোকজন মহাসড়কের ওই স্থানে প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। 
গোপীনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আহম্মেদ আলী বিশ্বাস জানিয়েছেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন মহাসড়কের সদর উপজেলার উত্তর গোপীনাথপুর এলাকায় পৌঁছিলে ঢাকাগামী একটি কার্ভাড—ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান। এছাড়াও রাত সাড়ে ৩টার দিকে একই স্থানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গিয়ে সজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে—মুচড়ে যায় এবং বাসের হেলপার শাওন শেখ ঘটনাস্থলে নিহত এবং আরও ১০ যাত্রী আহত হন। পরে হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০—শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments