বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবীতে মানববন্ধন

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি।। 
ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন(বাবুল) মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ।রোববার (২২ জুন) দুপুরে  বরিশাল – পটুয়াখালী মহাসড়কের  দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট ও বিনা ভোটে চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। দুর্নীতি, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিমন আকন বলেন,জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে তিনি যে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা আর মেনে নেওয়া হবে না। আমরা দ্রুত তার অপসারণ ও গ্রেফতার চাই।কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেন । এ বিষয়ে ইউপি চেয়ারম্যান  সোহরাব হোসেন  বলেন, আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার  কোনো রাজনৈতিক দলের পদ পদবী ছিলোনা। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments