বাড়িবাংলাদেশেসিলেট বিভাগসুনামগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা। 

সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা। 

ছাদিকুর রহমান স্বাধীন খাঁন ,জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তরুণদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত। উপস্থিত ছিলেন আবু সালেহ মোঃ নাসিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা শাবিপ্রবি,সিলেট। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ইমন দ্দৌজা আহমদ,
সভাটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমন দ্দৌজা।
এ সময় সুনামগঞ্জ জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদুল ইসলাম সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, তরুণদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করেন।
তিনি বলেন, “জাতীয় যুবশক্তি কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন—যেখানে তরুণ প্রজন্মের আশা, অধিকার ও অঙ্গীকার একসূত্রে গাঁথা।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা (শাবিপ্রবি,সিলেট) আবু সালেহ মোঃ নাসিম বলেন তরুণদের শক্তি জাতীয় যুবশক্তি( এনসিপি) তরুণরাই এই জুলাই বিপ্লব ঘঠিয়েছে এবং তরুণরাই এদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়েছে। তরুণদের নেতৃত্বেই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস তরুণরা এক সাথে এই কাতরে দাড়িয়ে নতুন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন পরিবর্তন নিয়ে আসবে। 
 জাতীয় যুব শক্তি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ইমন দ্দোজা বলেন আমরা চাই দেশের রাজনীতিতে তরুণরা আসুক, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে এই তরুণ প্রজন্ম ,কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত তরুণরাই নেতৃত্ব দিবে আর এই সুযোগ জাতীয় যুবশক্তি (এনসিপি) করে দিয়েছে। আমাদেরকে নিয়ে অনেকই হাসাহাসি করে বলে তারা নাকি নতুন দল গঠন করবে আমি তাদেরকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই আসেন আমরা এক সাথে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি। এনসিপি ২৪ এর আন্দোলন থেকে উঠে আসা একটি দল এটি আমাদের আপনাদের সকলের দল। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments