
চান্দিনা(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি
আজ ৫ নভেম্বর ,বুধবার বাদ আসর এতবারপুর দক্ষিনপাড়া ঈদগাহ মাঠে ইউনিয়ন সভাপতি হাফেজ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী,
জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী।
এহতেশামুল হক কাসেমী বলেন; জনগনের জানমালের নিরাপত্তা ও সমাজের সর্বস্তরের মানুষের নিরাপত্তার জন্যে ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলার বিকল্প নাই, অতএব আগামি জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষ আপনাদের জনমত গঠন করতে হবে।
তিনি আরো বলেন; চান্দিনার প্রতিটি জনপদের উন্নয়ন আমাদের লক্ষ, আমরা নির্বাচিত হলে দলমতের উর্ধে উঠে মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সহ- সভাপতি মুফতী ইসমাঈল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম, যুব আন্দোলন চান্দিনা উপজেলা সভাপতি জোবায়ের খান ফরাজী, ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা সভাপতি ছাব্বির আহমেদ, এতবারপুর ইউনিয়ন সেক্রেটারি কারী শাহপরান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এছাড়াও সম্মেলনে ইউনিয়ন ও স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

