বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাচরবাগডাঙ্গা ইউনিয়ন ফাটাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন গ্রেফতার 

চরবাগডাঙ্গা ইউনিয়ন ফাটাপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন গ্রেফতার 

আলি হোসেন , বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ওই ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. জুয়েল রানা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তার সহযোগীরা। জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির সহায়তায় চরবাগডাঙ্গার ফাটাপাড়ার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ অভিযানে বাড়িটি তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন শাখানকে আটক করা হয়। 
তিনি আরও জানান, এ ঘটনায় মাদক সম্রাট জুয়েল রানা ও তার বোনজামাই আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments