বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র আলোচনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আলোচনা সভা অনুষ্ঠিত

এ.এম.আইয়ুবঃকক্সবাজার বিশেষ প্রতিনিধি-
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার আয়োজনে চকরিয়ার প্রাণ প্রকৃতি,হারিয়ে যাওয়া চকরিয়ার সুন্দরবন,মাতামুহুরী নদীসহ বিভিন্ন পাহাড় কাটা ও প্যারাবন ধ্বংসের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় চকরিয়া পৌর শহরের অভিজাত ধাঁনসিড়ি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা সভাপতি প্রভাষক হামিদুল ইসলাম মোর্শেদ এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো এর সঞালনায় আনুষ্ঠানিক  
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক সভাপতি  মোছাদ্দেক ফারুকী,প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম । 
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সহ-সভাপতি সাংবাদিক স ম ইকবাল বাহার চৌধুরী,যুগ্ন-সম্পাদক কবি জসিম উদ্দিন ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। 
আরও বক্তব্য রাখেন- ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ ইসমাঈল হোসাইন সিরাজী,দৈনিক কালবেলা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাংবাদিক মনিরুল আমিন,বাপা চকরিয়া উপজেলা যুগ্ম- সম্পাদক রিদোয়ান হাফিজ,দৈনিক ভোরের সময় কক্সবাজার জেলা প্রতিনিধি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,বাপা চকরিয়া উপজেলা যুগ্ম- সম্পাদক তৌহিদুল ইসলাম সিকদার যুগ-সম্পাদক কবি সাইফুল মোস্তফা,যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন,বাপার সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল আবেদীন,ছাত্রনেতা নেজাম উদ্দিন টিটু,ছাত্রনেতা নুরখান উদ্দিনসহ বাপা’র সদস্যবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments