বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় ঈদকে ঘিরে সাড়াশি অভিযান জোরদার: ছিনতাইয়ের সময় আটক ৪

চকরিয়ায় ঈদকে ঘিরে সাড়াশি অভিযান জোরদার: ছিনতাইয়ের সময় আটক ৪

এ.এম.আইয়ুবঃবিশেষ প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেটের ক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার সাড়াশি অভিযান পরিচালনা করেছে চকরিয়া থানা পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) চকরিয়া থানা পুলিশের নেতৃত্বে চকরিয়া পৌরসভাধীন নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১) আব্দুল্লাহ (২৬), পিতা-মৃত নুরুল কবির, মাতা-ছফুরা খাতুন, সাং-মাইজ কাকারা, ০২নং ওয়ার্ড, কাকারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

২) রাহাত হোসেন (৩৩), পিতা-জাহেদ হোসেন, মাতা-মঞ্জুরা বেগম, সাং-মধ্যম পাড়া, ০৩নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

৩) মোঃ আরমান (৪১), পিতা-মৃত ফেরদৌস আহমদ, সাং-সোসাইটি পাড়া, ০৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

৪) মোহাম্মদ দিদারুল ইসলাম, পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-মৃত আমিনা বেগম, সাং-বাজার পাড়া, ০১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে বিপুল সংখ্যক ক্রেতা সমাগম হওয়ায় মার্কেট এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে জনবহুল বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চকরিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments