বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ার হারবাং এ সরকারি সাইনবোর্ড দেওয়া জায়গা অবৈধ দখলে নিল ভূমি দস্যু...

চকরিয়ার হারবাং এ সরকারি সাইনবোর্ড দেওয়া জায়গা অবৈধ দখলে নিল ভূমি দস্যু রুপ্পু,প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী।

মোহাম্মদ আইয়ুব-চকরিয়া(কক্সবাজার)বিশেষ প্রতিনিধি। 
 কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১নং খতিয়ানের বিএস ১৬৭০৮ দাগে অবস্থিত ৩৪ শতক সরকারি খাস জমি পুনরুদ্ধারের পর পুনরায় অবৈধভাবে দখল করে পাহাড় কেটে বাগান তৈরি ও সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
২০২৪ সালের ১৪ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হারবাং তহসিল অফিসের তহসিলদার মো. সাইফুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কক্সবাজার মহোদয়ের নামে উক্ত জমি দখলমুক্ত করেন এবং একটি সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।
সাইনবোর্ডে স্পষ্টভাবে জমির মালিকানা, দাগ নম্বর ও পরিমাণ উল্লেখ ছিলো।
কিন্তু কিছুদিনের মধ্যেই, এলাকার আলোচিত ভূমিদস্যু আরফা বেগম রুপ্পু গং পুনরায় জমিটি দখল করে, সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলেছে। উপরন্তু পাহাড় কেটে জমি ভরাট করে সেখানে কলা ও আনারস চাষ করছে—যা সরকারি সম্পত্তি লুন্ঠনের এক ভয়ঙ্কর উদাহরণ।
এই ধরনের কর্মকাণ্ড একাধিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন:
• *ভূমি অপরাধ দমন আইন, ২০১০* এর ধারা ৪ অনুযায়ী সরকারি খাস জমি দখল করা শাস্তিযোগ্য অপরাধ।
• *বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)* এর ধারা ৬ (ক) মোতাবেক পাহাড় কাটা ও ভূমি পরিবর্তন পরিবেশ বিধ্বংসী অপরাধ হিসেবে বিবেচিত।
• এছাড়া *দণ্ডবিধি ১৮৬০*  এর ধারা ৪২৭ (সরকারি সম্পত্তির ক্ষতি সাধন) অনুসারে সাইনবোর্ড ভাঙা দণ্ডনীয় অপরাধ।
সরকারি জমি রক্ষা ও দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় জনগণ ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) রুপায়ন দে মহোদয় এর সাথে যোগাযোগ করা হলে তিনি সরজমিনেয় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments