
বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি:::
বরিশাল সদর উপজেলার আওতাধীন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন এ কমিটিতে এডভোকেট মোখলেসুর রহমান কাজীকে আহ্বায়ক, মোঃ বিপ্লব হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ সালাম তালুকদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

