বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলামায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

কাশিয়ানী (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তন্দ্রা বিশ্বাস (২২) নামের এক তরুণী।
রবিবার (১৫ জুন) দুপুরে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তন্দ্রা বিশ্বাস ওই গ্রামের তপন বিশ্বাসের মেয়ে।
মৃতের মা মনি বালা জানান, তন্দ্রা মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করত। এ নিয়ে রাগারাগি ও বকাবকি করলে তন্দ্রা অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দেয়।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments