বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

গোপালগঞ্জে ৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
দুর্ঘটনাটি ঘটে আজ রোববার (১৫ জুন ২০২৫) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায়। এতে জড়িত ছিল চারটি বাস, একটি ট্রাক ও একটি প্রাইভেট কার।
নিহতরা হলেন—ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের বাসিন্দা, আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী (পিতা: আব্দুল হামিদ ব্যাপারী)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। এরপর একে একে আরও তিনটি বাস ও একটি প্রাইভেট কার সংঘর্ষে জড়ায়।
রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে টানা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments