বাড়িঅন্যান্যগলাচিপায় কোডেক কতৃক মৎস্যচাষীদের উৎসাহিত করা ও সম্মাননা ক্রেস্ট প্রদান 

গলাচিপায় কোডেক কতৃক মৎস্যচাষীদের উৎসাহিত করা ও সম্মাননা ক্রেস্ট প্রদান 

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় নিরাপদ মৎস্য পন্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী ও চাষীদের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রামের আয়োজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ মে সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা কোডেকের এলাকা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শাখা ব্যবস্থাপক সাবিনা, কল্যানকলস শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন, কোডেক (আরএমটিপি) ভিসিএফ মোঃ কামরুজ্জামান সহ আরো অনেকে। এসময় উপস্থিত ২৫ জন সুফলভোগী চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকার  প্রান্তিক মৎস্যচাষী মোঃ লালমিয়া বলেন তার বাড়িতে পতিত পুকুরে মিশ্র ও চিংড়ি জাতীয় মাছ চাষ করে বছরে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছেন। গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৎস্য চাষি মিজানুর রহমান তার পুকুর থেকে বছরে ০৪(চার) লক্ষ টাকা আয় করছেন,এছাড়াও তিনি গলাচিপা কোডেক অফিসের পরামর্শ ও আর্থিক সহায়তায় আধুনিক ডিভাইসের মাধ্যমে তাপমাত্রা দেখা,পুকুরের খাদ্য পরিমাপ করা এবং পানির রোগ বালাই পরিক্ষা করা ও সমাধান করে থাকেন। এছাড়া তিনি পোনা মাছের রেনু  উৎপাদন করে আসছে বলে জানান।  

গলাচিপা কোডেকের এলাকা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম খলিল বলেন ১৯৮৫ সাল থেকে কোডেক এই এলাকায় কাজ করে যাচ্ছে, কোডেক বাংলাদেশে মানবিক,সামাজিক সুরক্ষা ও মৎস্য সম্পদকে শক্তিশালী করতে প্রান্তিক কৃষক নিয়ে এগিয়ে যাচ্ছে, যা আগামীতে মৎস্য চাহিদা পূরন করতে সহায়ক হবে এবং আমিষ জাতীয় পুষ্টি কর খাবারে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। প্রধান অতিথি মোঃ জহিরুন্নবী তার বক্তব্যে বলেন বাংলাদেশের বরিশাল বিভাগ হলো মৎস্য ভান্ডার নামে পরিচিত আমাদের এই অঞ্চলে একদিকে সাগর – নদী,গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে পুকুর। এছাড়া আছে খাল বিল নদী নালা এতে রয়েছে প্রচুর মাছ। মৎস্যচাষী থেকে শুরু করে মৎস্যজীবীদের সঠিক পরামর্শ প্রদানের অভাবে মৎস্য চাষে লক্ষ্যমাত্রা পূর্ন করা যাচ্ছেনা। তবে মৎস্য বিভাগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) মৎস্য সম্পদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলা উপজেলায় কাজ করে যাচ্ছে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments