বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের‘গণসংযোগ’

গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের‘গণসংযোগ’

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন নির্বাচনী মাঠে সক্রিয় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে নিয়মিত গণসংযোগ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বর্তমানে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং সৌদি প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস ও দেশের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি রাজনীতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান।
গণসংযোগকালে মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, গণঅধিকার পরিষদ মানুষের অধিকারের কথা বলে। ভোট প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেবেন, কোনো চাপ বা প্রলোভনে পড়বেন না। তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এবং ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন।
এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, ন্যায্য অধিকার এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। গণসংযোগে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments