বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাকাশিয়ানীর ধানকোড়া গ্রামে অগ্নিকাণ্ডে ছয় ছাগল ও দুই গরুর করুণ মৃত্যু, সহায়তায়...

কাশিয়ানীর ধানকোড়া গ্রামে অগ্নিকাণ্ডে ছয় ছাগল ও দুই গরুর করুণ মৃত্যু, সহায়তায় পাশে দাঁড়ালেন হাফেজ মারুফ বিল্লাহ

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি 
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামে গত ২৭ এপ্রিল ২০২৫, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় ঘটে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। গ্রামের বাসিন্দা মোঃ রবিউল শেখের বাড়িতে আগুন লেগে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছয়টি ছাগল ও দুটি গরু মারা যায়, যা পরিবারটির জন্য এক চরম অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ায় রাতইল ইউনিয়ন সেবা কল্যাণ পরিষদ। সংগঠনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে দ্রুত নগদ অর্থ সহ ছয়টি ছাগল প্রদান করা হয়।
হাফেজ মারুফ বিল্লাহ কাশিয়ানী উপজেলার তিলছড়া মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল এবং পাশাপাশি একজন সফল ও জনসেবামুখী বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে জড়িত থেকে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। এলাকার মানুষ মনে করে, যদি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে তিনি আরও ব্যাপক পরিসরে মানুষের উপকারে আসতে পারবেন এবং সমাজে ন্যায়, কল্যাণ ও উন্নয়নের দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারবেন।
সহ-সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ বলেন, “আমরা সব সময় চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। এই সহায়তা যেন অব্যাহত থাকে, সে দোয়া সবার কাছে চাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সমাজের অসহায়দের পাশে থাকব।”
এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহানুভূতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments