
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মীর আলম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো পাঁচ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের মীর মুসার ছেলে
মীর আলম(৪০)।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুর উপজেলার আজগানা এলাকা থেকে একটি অটোরিকশা যোগে ৫ যাত্রী নিয়ে কালিয়াকৈর উদ্দেশ্যে রওনা দেয়। চাপাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান একই পাশে থাকা অটোরিকশা অভারটেক করার সময় আজগানা থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।এতে অটোরিকশাটি যাত্রী সহ ধুমের মুচড়ে কভার্ড ভ্যানের নিচে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে আধা ঘন্টা চেষ্টার অটোরিকশাটি কেটে যাত্রীদের বের করা হয়। ঘটনাস্থলেই মীর আলম নামে ওই শ্রমিক নিহত হয়েছেন। এসময় চালক হাবিব, আলামিন,মনির, পারভিন সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাত্রীরা সবাই উপজেলা বোর্ড এলাকার জিএমএস কারখানার শ্রমিক বলে জানায় পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ( এস আই) ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুরাদেহ উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। কভার ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

