বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশৈলকুপায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী আশঙ্কাজনক, অভিযুক্ত স্ত্রী আটক

শৈলকুপায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী আশঙ্কাজনক, অভিযুক্ত স্ত্রী আটক

মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদাহ) নিজস্ব প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী মোঃ মিরাজ বিশ্বাস (৪০) গুরুতর আহত হয়ে বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টার দিকে শৈলকূপা উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিরাজ বিশ্বাস ওই গ্রামের আবু বকর বিশ্বাসের (৭০) ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি যশোর জেলা সদরের দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুনকে (২৫) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সুমাইয়া সংসারের কাজকর্ম না করা এবং প্রথম পক্ষের সন্তানদের সাথে দুর্ব্যবহার করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য ও কথা কাটাকাটি হতো।

আহত মিরাজ জানান, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি স্ত্রীকে একটি চড় মারেন। এর জের ধরে আজ ভোররাত আনুমানিক ৩টার দিকে মিরাজ গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও গোপনাঙ্গে আঘাত করেন।

এ সময় মিরাজের আত্মচিৎকারে তাঁর বৃদ্ধ বাবা-মা দ্রুত ঘরে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী সুমাইয়া খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ আরও জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments