বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী পৌরসভায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদারের গণসংযোগ

বাঁশখালী পৌরসভায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদারের গণসংযোগ

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা)

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাঁশখালী পৌর শহরে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য রাখেন।

পথসভায় রুহুল্লাহ তালুকদার দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করার কথা বলেন।

ইসলামী আন্দোলন বাঁশখালী পৌর শাখার সভাপতি মাওলানা কলিম উল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা মুফতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জমির উদ্দিন রানা এবং শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকায় একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পথসভা শেষে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় মাওলানা ফয়জুল্লাহ, আমান উল্লাহ হাসান, মাওলানা শোয়াইব ও মাওলানা কাউসারসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments