বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাঢাকা–জামালপুর মহাসড়কে রাজীব বাসের চাপায় নিহত ২, আহত ২

ঢাকা–জামালপুর মহাসড়কে রাজীব বাসের চাপায় নিহত ২, আহত ২

ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি
ঢাকা–জামালপুর মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জামালপুরের বহুল আলোচিত রাজীব বাসের বেপরোয়া গতির কারণে আজ ২৩ শে জানুয়ারি (শুক্রবার) ময়মনসিংহের মুক্তাগাছা মনতলা— মাইজবাড়ি’র মাঝামাঝি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলকারী রাজীব বাসটি একটি যানবাহনকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই আরও একজন মারা যান। আহত বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। 
এলাকাবাসীর অভিযোগ, ঢাকা–জামালপুর মহাসড়কে রাজীব বাস দীর্ঘদিন ধরেই আতঙ্কের নাম হয়ে উঠেছে। প্রায়ই বেপরোয়া গতিতে চলাচলের কারণে দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
দুর্ঘটনার পর স্থানীয়দের ক্ষোভের মুখে ঢাকা–জামালপুর রুটে রাজীব বাসের চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, শুধু সাময়িক বন্ধ নয়—এই রুটে নিয়মিত তদারকি ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments