বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা২৪ ঘন্টার ব্যবধানে পাঁচবিবি সীমান্তে আবারো বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা,বিজিবির বাধায়...

২৪ ঘন্টার ব্যবধানে পাঁচবিবি সীমান্তে আবারো বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা,বিজিবির বাধায় কাজ বন্ধ

‎দবিরুল ইসলাম, পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:
‎জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আবারো আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
‎আজ রবিববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তে ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
‎এ বেড়া নির্মাণে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। 
‎এর আগেও গত শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।
‎এলাকাবাসীরা জানান, কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্য রেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন। 
‎বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আগামীকাল সোববার দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে বলে জানান তারা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments