বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়ায় বনবিভাগের অভিযান ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার

চকরিয়ায় বনবিভাগের অভিযান ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার

এ.এম.আইয়ুবঃকক্সবাজার বিশেষ প্রতিনিধি-
কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার দরগা গেটের পেছনে সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা বনভূমির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো.খসরুল আমীনসহ ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং ভিলেজাররা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন,কিছুদিন আগে কতিপয় দখলবাজ চক্র বনকর্মীদের অগোচরে সংরক্ষিত বনভূমি জবরদখল করে সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করেছিল। খবর পেয়ে শনিবার দুপুরে বনকর্মী ও ভিলেজারদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। 
অভিযানে নবনির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বনবিভাগের বেহাত হওয়া মূল্যবান ভূমি উদ্ধার করা হয়েছে। 
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত বনভূমি যেন পুনরায় দখল না হয়,সেজন্য সেখানে দ্রুত ঘেরাবেড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments